1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

দেবীদ্বারে অগ্নিকাণ্ডে দিনমুজুরের ঘরসহ পুড়ে নিঃস্ব দু’টি পরিবার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৫৪৪ বার দেখা হয়েছে

দেবীদ্বার,কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃস্ট অগ্নিকান্ডে সর্বস্ব পুড়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে দুটি পরিবার। এতে প্রায় ৬লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসী। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত ভোর রাত অনুমান সাড়ে ৪ টায় দেবীদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামের রেয়াজ উদ্দিন সরকার বাড়িতে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত ভোর রাত অনুমান সাড়ে ৪ টায় সৌদী প্রবাসী মো. দেলোয়ার হোসেনের ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুন জলে উঠে। আগুন নিয়ন্ত্রনের সুযোগ না থাকায়, পার্শ্ববর্তী দিনমজুর নাছির উদ্দিনের ঘরসহ দু’টি ঘরই নিমিষে পুড়ে ছাই হয়ে যায়। এতে দু’টি টিনসেড ঘর ও ঘরে থাকা আসবাব সামগ্রী, নগদ টাকা, মোবাইল সেট, স্বর্নালংকার, খাবারসহ সব কিছুই পুড়ে যায়। খবর পেয়ে এক ঘন্টা পর মুরাদনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ নুরুল হুদার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে আসলেও তাদের আর তেমন কিছুই করার থাকে নি। ক্ষতিগ্রস্ত সৌদী প্রবাসী নূরুল ইসলামের স্ত্রী, ৩ কণ্যা ও দিনমজুর নাছির উদ্দিন, তার স্ত্রী ও ২কণ্যা পরনের কাপড় নিয়ে কোনো রকমে আত্মরক্ষা করতে পারলেও ঘরে থাকা আর কিছুই রক্ষা করতে পারেনি।
অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান ভোক্তভ‚গী দুই পরিবারের দাবী ৬ লক্ষাধিক টাকা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলছেন ক্ষয় ক্ষতির পরিমান আড়াই লক্ষ টাকা হবে।
স্থানীয় ৪নং ওয়ার্ড কমিশনার মো. সহিদুর ইসলাম বলেন, অগ্নিকান্ড দু’টি পরিবারকেই পথে বসিয়ে দিয়ে গেল। প্রায় ৩ মাস পূর্বে দেলোয়ার হোসেন ব্যাংক ঋণ ও এনজিওগুলোতে কিস্তি এবং স্বজনদের কাছ থেকে ধার কর্জ করে পরিবারের অভাব ঘুচাতে সৌদী পাড়ি দিয়েছেন। তার স্ত্রী ও ৩ কণ্যার পড়নের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই। অপরদিকে দিনমজুর নাছির তার স্ত্রী ও ২ কণ্যাকে নিয়ে জীবন বাঁচাতে পারলেও আর কিছুই রক্ষা করতে পারেনি।

মুরাদনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. নুরুল হুদা জানান বিলম্বে সংবাদ পেশে ঘটনাস্থলে আসতে দেরী হয়েছে। শর্টসার্কিট হতে আগুন লাগতে পারে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় আড়াই লক্ষ টাকার পরিমান হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা