1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

দাউদকান্দিতে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৩৩৯ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ফুটবল খেলার সময় বল পুকুরে পড়ে গেলে আনতে গিয়ে ওই দুই শিশু পানিতে ডুবে যায়। ২৫শে এপ্রিল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো বরকোটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রিফাত ইসলাম (৮) এবং আজিজ মিয়ার ভাতিজা ফয়সাল (৭)।
স্থানীয়রা জানান, পুকুর থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরও জানান, মাদ্রাসা বন্ধ থাকায় দুই শিশু বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে যায়। খেলার সময় ফুটবলটি পুকুরে পড়ে যায়। ফুটবল আনতে গিয়ে ওই দুই শিশু পুকুরে পড়ে পানিতে ডুবে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ