1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দাউদকান্দিতে আওয়ামী লীগ নেতার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৫ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৪০৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম.রুহুল আমিনের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী ইয়াকুবকে গ্রেফতারের পর সোমবার আরো চারজনকে গ্রেফতার করেছে।
এ নিয়ে মামলার এজাহারভুক্ত পাঁচ আসামীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
গ্রেফতার আসামীরা হলেন-উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের মৃত আব্দুল গাফফারের ছেলে মামলার প্রধান আসামী ইয়াকুব (৩৪), দৌলতপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মো. দুলাল মিয়া ছেলে আল আমিন (৩১),একই ইউনিয়নের পূর্ব কাউয়াদি গ্রামের মৃত বাবুল চৌধুরীর ছেলে মো.মারুফ চৌধুরী (২২),কানা চোয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো.এনামুল (২৯) বাউরিয়া গ্রামের শাহআলমের ছেলে মো. সুজন মিয়াজী (২৮)।
পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮জানুয়ারি) কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম.রুহুল আমিন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.আব্দুল মান্নান জয়,যুগ্ম সাধারণ সম্পাদক বাসু দেব ঘোষ,দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন,দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আহসান হাবিব চৌধুরী,সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপজেলার রফারদিয়া গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেলের বাড়িতে বৌ-ভাত অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠান শেষে ফেরার পথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সম্ভুরদিয়া বাজারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম.রুহুল আমিনের গাড়ি বহর পৌঁছলে ২০/২৫ জনের দুর্বৃত্তের দল হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা জেলা আওয়ামী লীগের সভাপতির গাড়িসহ আরো ২/৩টি গাড়ি ভাংচুর করে।
এ ঘটনায় রোববার (২৯জানুয়ারি) বিকালে দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি সোহেল রানা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে আরো ২০/২৫ জনকে অজ্ঞাত আসামী করে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন