1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

চৌদ্দগ্রামে ১০ ইউপিতে নৌকা, ২টিতে স্বতন্ত্র জয়ী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৫০ বার দেখা হয়েছে
মনোয়ার হোসেন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১২টি ইউনিয়নের ১০টিতে নৌকা এবং ২টিতে স্বতন্ত্র চেয়ারম্যান বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিস কর্তৃক ঘোষিত ফলাফলে এ তথ্য নিশ্চত করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ফারুক হোসেন জানান, চৌদ্দগ্রাম উপজেলায় ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত দুইজন চেয়ারম্যান সহ মোট দশজন ও স্বতন্ত্র দুইজন চেয়ারম্যান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলায় আওয়ামী লীগের নির্বাচিতরা হলেন, ১নং কাশিনগর ইউনিয়নে মো: মোশারেফ হোসেন, ২নং উজিরপুরে প্রভাষক নায়িমুর রহমান মাছুম, ৩নং কালিকাপুরে ভিপি মাহবুব হোসেন মজুমদার, ৪নং শ্রীপুরে বিনা প্রতিদ্বন্দ্বীতায় শাহজালাল মজুমদার, ৫নং শুভপুরে আলহাজ্ব খলিলুর রহমান মজুমদার, ৬নং ঘোলপাশায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় এ কে খোকন, ৮নং মুন্সীরহাটে মাহফুজ আলম, ৯নং কনকাপৈতে জাফর ইকবাল, ১০নং বাতিসায় কাজী ফখরুল আলম ফরহাদ, ১৩নং জগন্নাথদীঘি ইউনিয়নে হাজী জানে আলম ভূঁইয়া। স্বতন্ত্র নির্বাচত চেয়ারম্যানরা হলেন, উপজেলার ১১নং চিওড়া ইউনিয়নে আবু তাহের ও ১২নং গুনবতী ইউপিতে মোস্তফা কামাল।

এবার ১২টি ইউপিতে চেয়ারম্যান পদে মোট ৫৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া উল্লেখযোগ্য কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। ভোটারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিলো দেখার মত। সকালে উপজেলার পোটকরা কেন্দ্রে বৃদ্ধ সালামত উল্লাহ্, মরকটা কেন্দ্রে ছামেনা বেগম ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের জানান, এত সুন্দরভাবে ভোট দিতে পারবো স্বপ্নেও ভাবিনি। কোন প্রকার ঝামেলা ছাড়া লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারায় ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩