1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

চৌদ্দগ্রামে মাদক বিরোধী অভিযানে মিললো আগ্নেয়াস্ত্র

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৩৩৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের মাদক বিরোধী অভিযানের সময় আমির হোসেন ওরফে ল্যাংড়া আমির নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় অভিযুক্তের ঘর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (২ নভেম্বর) রাত ১০টায় দিকে এ অভিযানে চালানো হয়।
গ্রেপ্তার যুবক চৌদ্দগ্রাম উপজেলার ঝিকড্ডা পূর্বপাড়া ইসলাম মিস্ত্রী বাড়ির বাসিন্দা।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন,গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা পূর্বপাড়া আমির হোসেন ওরপে ল্যাংড়া আমিরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘর থেকে মাদক পাওয়া না গেলেও ঘরের সিলিংয়ের ওপর থেকে প্লাস্টিকের ব্যাগ ভর্তি অস্ত্র ও গুলি পাওয়া যায় বলে জানা যায়।
তিনি আরো বলেন, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ