1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবি’র হাতে যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৭২ বার দেখা হয়েছে
চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবি’র হাতে যুবক আটক
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে মো: নাদের (২৭) নামে এক যুবককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ও চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল অনুমান সাড়ে নয়টায় চৌদ্দগ্রাম পৌরসভাধিন বৈদ্দেরখিল এলাকার ভারতীয় সীমান্ত পিলার নং-২১০৯/১৪ হতে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ‘রাঁধানগর’ স্থান দিয়ে তিনজন বাংলাদেশী নাগরিক চোরাচালানের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের দেখে ফেলে এবং আটকের উদ্দেশ্যে তাড়া করে। বিএসএফ এর তাড়া খেয়ে তাদের মধ্য হতে অজ্ঞাতনামা দুইজন বাংলাদেশী নাগরিক দৌড়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারলেও মো: নাদের নামে একজন বাংলাদেশী নাগরিক বিএসএফ এর হাতে আটক হন। স্থানীয়দের মাধ্যমে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাধীন চৌদ্দগ্রাম বিওপি’র দায়িত্বরত বিজিবি সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রæত ঘটনাস্থলে পৌঁছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তৎক্ষনাৎ বিএসএফ কমান্ড্যান্ট ও কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর কমান্ড্যান্ট এর মধ্যকার আলোচনার প্রেক্ষিতে দীর্ঘক্ষণ চেষ্টার পর মঙ্গলবার দুপুরে বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে যথাযথ আইনী প্রক্রিয়া অবলম্বন করত: বিএসএফ এর হাতে আটককৃত যুবককে সীমান্ত পিলার নং-২১০৯/১৪ হতে ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে এনে বিজিবি’র নিকট হস্তান্তর করা হয়েছে। আটককৃত যুবককে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করেছে বিজিবি। আটককৃত ব্যক্তি সহ পলাতক অপর দুই ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অবৈধভাবে (পাসপোর্ট বিহীন) সীমান্ত অতিক্রম করে ভিন দেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, ‘অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ের এক যুবককে আটক করেছে বিজিবি। বিকেলে তাকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল