1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

চালককে লেপ আনতে পাঠিয়ে অটোরিকশা চুরি, নারীসহ আটক-২ 

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন,কুমিল্লা প্রতিনিধি //

কুমিল্লার বুড়িচং উপজেলায় অটোরিকশা চুরির অপরাধে দুই জনকে আটক করা হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) উপজেলার নিমসার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো-চান্দিনা উপজেলার হোসেনপুর গ্রামের গোপাল চন্দ্র ভৌমিকের ছেলে রাজন চন্দ্র ভৌমিক সুমন (৩৬) এবং বরিশালের মেহেন্দীগঞ্জ থানার নয়াখালী গ্রামের মানুমা বেগম (৩০)।
পুলিশ জানায়, বরুড়া উপজেলা সদরের আলী আজ্জমের ছেলে মো. হোসেন প্রতিদিনের মতো বুধবার অটোরিকশা নিয়ে বরুড়া অটোস্ট্যান্ডে যান। এ সময় চারজন লোক ভাড়ায় নিমসার এলাকায় যাবে বলে অটোরিকশায় ওঠে। নিমসার এসবি ব্রিক ফিল্ডের সামনে এসে একজনকে অটোরিকশায় বসিয়ে বাকিরা মো. হোসেনকে নিয়ে লেপ-তোশক আনার জন্য একটি বাড়িতে প্রবেশ করে। পরে কৌশলে তারা বাড়ি থেকে অন্যপথে চলে যায়। ১০ মিনিট অপেক্ষা শেষে হোসেন রাস্তায় এসে দেখে তার অটোরিকশা নেই। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পর পাশের গ্রাম হালগাঁও এলাকার সুলতান মিয়ার বাগানের সামনে পাকা রাস্তায় অটোরিকশা দেখতে পান হোসেন। এ সময় চিৎকার করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা ধাওয়া দিয়ে এক নারীসহ দুই জনকে আটক করে।
দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাজী হাসান উদ্দিন জানান, আটকৃতরা বর্তমানে ফাঁড়িতে আছে। তাদেরকে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল