1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চান্দিনায় জেলা মৎস্য কর্মকর্তার গাড়িতে আগুন দিলো দুষ্কৃতিকারীরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২৭১ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে এসিল্যান্ডের গাড়িতে আগুন দেওয়ার ৫ ঘন্টা পর জেলা মৎস্য কর্মকর্তার গাড়িতে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা।
শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে চান্দিনা থেকে কুমিল্লা শহরে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় গাড়ির গতি রোধ করে প্রথমে ভাঙচুর ও পরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর আগে বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় চান্দিনা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে আগুন দেয় দুষ্কৃতিকারীরা।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন চান্দিনা থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হয়ে কাঠেরপুল এলাকায় পৌঁছলে তার গাড়িতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। সেখানে আন্দোলনরত কোন শিক্ষার্থী না থাকলেও দুষ্কৃতিকারীরা পেট্রোল ঢেলে মৎস্য কর্মকর্তার গাড়িতে আগুন দেয়।
এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব জানান, আন্দোলনে কিছু শিক্ষার্থী থাকলেও তাদেরকে আমরা বুঝিয়ে বলায় তারা বিক্ষোভ শেষে মহাসড়ক থেকে সরে যায়। দুস্কৃতকারীরা এসি ল্যান্ডের গাড়িতে অগ্নিসংযোগ করেই থেমে থাকেনি। প্রথম ঘটনার প্রায় ৫ ঘন্টা পর জেলা মৎস্য কর্মকর্তার গাড়িতে অগ্নিসংযোগ করে। যারা এসব ঘটনা ঘটিয়েছে তারা কেউ শিক্ষার্থী নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন