1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্দায় ভবানীপুর ইয়ং স্টার একাদশ চ্যাম্পিয়ন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৬৩৪ বার দেখা হয়েছে

মুরাদনগর প্রতিনিধি //
কুমিল্লায় উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্দা খেলা। জেলার মুরাদনগর উপজেলার মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার সন্ধ্যায় এ খেলা অনুষ্ঠিত হয়। বে-সরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নব-উচ্ছাস যুব সংগঠন এই খেলার আয়োজন করেন। যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর কবির।
বিশেষ অতিথি ছিলেন, মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সমাজসেবক সাইফুল করিম খান ইমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ, সাংবাদিক ফয়জুল ইসলাম ফয়সাল, ইউপি সদস্য আক্তার হোসেন, আনিসুজ্জামান দুলাল, সমাজ সেবক রুহুল আমিন, নাছির উদ্দিন, নব-উচ্ছাস যুব সংগঠনের সভাপতি ইমরান আহম্মেদ, সহ-সভাপতি গোলাম মোস্তফা, ওমর ফারুক, সাধারণ সম্পাদক আল-আমিন ও সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার প্রমুখ।
তিন রাউন্ডের খেলা উপভোগ করতে মাঠের চারপাশে ভিড় জমান শত শত উৎসুক লোকজন। খেলায় মোচাগড়া সেলিম মুন্সী একাদশকে হারিয়ে ভবানীপুর ইয়ং স্টার একাদশ’ জয়লাভ করে। খেলার ধারাবিবরণীতে ছিলেন, নব-উচ্ছাস যুব সংগঠনের কোষাধ্যক্ষ গোলাম ছামদানী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল