1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনে দেবীদ্বারে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪৬০ বার দেখা হয়েছে
গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনে দেবীদ্বারে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

১১ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে”অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান,গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে” বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় দেবীদ্বার উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে ও ফেরদৌস আহাম্মদের উপস্থাপনায় দেবীদ্বার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট স্বাধীনতা চত্বরে এসে সমাবেশ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের কুমিল্লা জেলা উত্তর সমন্বয়ক ও জামায়াতে ইসলামী সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ। এ সময় বক্তারা বলেন গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, তার রায় বাস্তবায়নে বিএনপি সরকার টালবাহানা করছে। ‘গণভোটে ৭০ শতাংশ নাগরিক ‘হ্যাঁ’ সূচক রায় দিলেও সরকার তা বাস্তবায়ন না করে ষড়যন্ত্র করছে, যা জনগণের সাথে স্পষ্ট প্রতারণা। এই রায় রক্ষায় জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য বদ্ধপরিকর। এ সময় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তরের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া,জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ,জাতীয় নাগরিক পার্টি দেবীদ্বার উপজেলার ভারপ্রাপ্ত আহবায়ক জাহাঙ্গীর আলম, খেলাফত মজলিস ঢাকা মহানগরী সহ-সভাপতি মাওলানা মজিবুর রহমান ফরায়েজি, বাংলাদেশ খেলাফত মজলিস দেবীদ্বার উপজেলা সহ সভাপতি হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন, জাতীয় নাগরিক পার্টি দেবীদ্বার উপজেলার যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শামীম। উপস্থিত ছিলেন অধ্যাপক রুহুল আমিন খান, ক্বারী ওয়ালিউল্লাহ, শরীফুল ইসলাম সরকার,শামীম কাউসার,ওবায়দুল্লাহ মাহমুদ,মো:জাকির হোসেন,বিল্লাল হোসন,মাহবুবুল আলম সহ উপজেলা ও পৌরসভা সভার ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা