1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কৃষকরাই আমাদের প্রাণ- পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন,গায়ের জোরে ক্ষমতা দখল করা যায় না। বিরোধীদল যেভাবে কথা বলে সেটি রাজনীতির ভাষা হতে পারে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোভিড মোকাবিলার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যে প্রভাব পড়েছে তাও সফলতার সঙ্গে মোকাবিলা করেছেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) দাউদকান্দির হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি,মৎস্য,প্রাণিসম্পদ,বীজ প্রযুক্তি ও বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, গ্রামের মানুষের উন্নয়নের জন্য বিভিন্নমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের প্রত্যেককে খাদ্য উৎপাদনে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। দেশের প্রতিটি জমি চাষ উপযোগী করে তুলতে হবে।
মন্ত্রী বলেন, কৃষকরাই আমাদের প্রাণ। তাদের যথাযথ সম্মান দিতে হবে। মানব জাতির আদিমতম পেশা কৃষি। এটি রিজিকের পেশা,খাবারের পেশা ও এটাই হবে মানবের শেষ পেশা।
সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক কহিনুরের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহজাহান কবির, কুমিল্লার নবাগত পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান, মেজর(অব.) মোহাম্মদ আলী সুমন,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.মহিনুল হাসান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল