1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক

কু‌মিল্লা নগরী‌তে ভোক্তা অ‌ধিদপ্ত‌রের তদার‌কি অ‌ভিযা‌নে ৩ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৪৭৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

আজ ৪ অ‌ক্টোবর মঙ্গলবার, কু‌মিল্লা জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর,কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার নিউমা‌র্কেট ও সদর হাসপাতাল এলাকার নিত‌্যপণ‌্য, হো‌টেল ও ফা‌র্মেসী‌তে তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এ সময় নিউমা‌র্কেট এলাকায় সরকার নির্ধা‌রিত রে‌টে চি‌নি ও সয়া‌বিন তেল বি‌ক্রি হ‌চ্ছে কিনা তদার‌কি করা হয়, ভাউচার যাচাই করা হয় এবং সকল‌কে সরকার নির্ধা‌রিত রে‌টে ক্রয়-‌বিক্রয় কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়। আজ অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে খাবার প্রস্তুত, বাসি খাবার সংরক্ষণ ও সেবার মূল‌্য তা‌লিকা দুশ‌্যমান স্থা‌নে না থাকায় নিউমা‌র্কেট এলাকার আমা‌নিয়া হো‌টেল এন্ড রেস্টু‌রেন্ট‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ৫ কে‌জি বা‌সি খাবার ধ্বংস করা হয়। অনু‌মোদনহীন লবণ ব‌্যবহার ও অস্বাস্থ‌্যকরভা‌বে খাবার প্রক্রিয়াকরণ করার অ‌ভি‌যো‌গে মিনার্ভা হো‌টেল‌কে ৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়। আর মেয়াদ উত্তীর্ণ ঔষধ বি‌ক্রির উ‌দ্দে‌শ্যে সংরক্ষণ করায় সদর হাসপাতাল এলাকার সি‌টি ফা‌র্মেসী‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ ক‌রে ধ্বংস করা হয়। আজ মোট তিন প্রতিষ্ঠান‌কে ১৮ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন মে‌নে সরকার নির্ধা‌রিত রে‌টে ক্রয়-‌বিক্রয় করার নি‌র্দেশনা দেওয়া হয়। সকাল ১০টা থে‌কে ১টা পর্যন্ত সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে চলা এ অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক