1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুসিক নির্বাচনের জন্য ইসির ৯ দফা নির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৪৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) আসন্ন নির্বাচনকে সামনে রেখে নয় দফা নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৩ মে) এসব নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনাগুলো হলো-
১. মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না।
২. প্রার্থী পাঁচজনের অধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না।
৩. প্রতীক বরাদ্দের পূর্বে কোনো প্রকার নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না।
৪. প্রচারকালে পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোনো প্রকার জনসভা বা শোভাযাত্র করতে পারবেন না।
৫. প্রচারের জন্য নির্ধারিত পোস্টার সাদাকালো রঙের হতে হবে এবং সেটির আয়তন ৬০ ও ৪৫ সেন্টিমিটারের বেশি হতে পারবে না।
৬. নির্বাচনি প্রচারণায় কোনো প্রতদ্বন্দ্বী প্রার্থী পোস্টার বা লিফলেটে নিজ ছবি ও প্রতীক ব্যতীত অন্য কারও নাম, ছবি বা প্রতীক ছাপাতে পারবে না। তবে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী দলীয় প্রধানের ছবি পোস্টার বা লিফলেটে ছাপাতে পারবেন।
৭. মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রত্যেক থানাধীন এলাকায় একটি করে সর্বোচ্চ দুটির অধিক নির্বাচনি ক্যাম্প বা অফিস স্থাপন করতে পারবেন না এবং কাউন্সিলর প্রার্থীগণ একটির অধিক নির্বাচনি ক্যাম্প বা অফিস স্থাপন করতে পারবেন না।
৮. নির্বাচনি প্রচারণায় কোনো প্রকার গেট, তোরণ, আলোকসজ্জা করতে পারবেন না।
৯. এ ছাড়াও সিটি করপোরেশন (নির্বাচনি আচরণ) বিধিমালা, ২০১৬ এর অন্যান্য বিধিবিধান অনুসরণপূর্বক নির্বাচনি প্রচার-প্রচারণা চালাতে হবে।
কুসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এ পর্যন্ত বর্তমান মেয়র মনিরুল হক সাক্কুসহ ১৬৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী এই সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ মে, বাছাই ১৯ মে, আপিল ২০ থেকে ২২ মে, আপিল নিষ্পত্তি ২৩ থেকে ২৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন