1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

কুসিক নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণার দাবী স্বতন্ত্র মেয়র প্রার্থী কায়সারের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৫০৯ বার দেখা হয়েছে

কুসিক নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণার দাবী স্বতন্ত্র মেয়র প্রার্থী কায়সারের

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সংঘাতমুক্ত রাখতে নির্বাচনী এলাকাজুড়ে ‘ছড়িয়ে ছিটিয়ে’ থাকা বহিরাগতদের তাড়াতে প্রশাসনের সক্রিয় ভূমিকার দাবি জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। মঙ্গলবার (১৪ জুন) বিকালে কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকায় ধর্মসাগর পাড়স্থ বিএনপির অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
কায়সার বলেন, নির্বাচন সামনে রেখে নগরীজুড়ে বহিরাগত লোকজন মহড়া দিচ্ছেন। এতে করে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। বহিরাগতদের তাড়াতে সক্রিয় ভূমিকা প্রশাসনের থাকা উচিত।
ভোটের দিন সরকারি আাধা-সরকারি অফিস খোলা থাকার বিষয়টিকে ‘চক্রান্ত’ মনে হচ্ছে- উল্লেখ করে কায়সার বলেন, সিটি এলাকায় ইপিজেড রয়েছে। এখানে অসংখ্যক কাজ করে। ভোটের দিন তারা যখন বের হবে তখন রাস্তায় জ্যাম হবে, ভোটারদের কেন্দ্রে আসা-যাওয়ায় বিঘ্ন ঘটতে পারে। তাই ইপিজেড-এ সাধারণ ছুটি ঘোষণা করা হোক।
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নিজাম উদ্দিন কায়সার বলেন, নির্বাচনে আওয়ামী লীগ আরফানুল হক রিফাত এবং স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু যা ভোট পাবেন, আমি তার ডাবল পাবো আশা করি।
ভোটের মাঠ ছেড়ে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘মৃত্যু ছাড়া কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলপ্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ