1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুরবানির ঈদে ব্যস্ত সময় পার করছে দেবীদ্বারের কামাররা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৬৬ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন

কুরবানির ঈদ এলেই টুংটাং শব্দে মুখরিত হয়ে ওঠে দেবীদ্বার পুরাতন বাজার পুকুর পাড়সহ উপজেলার কামারপট্রিগুলোতে। সারা বছর তেমন কাজ না থাকলেও কুরবানির ঈদ কে সামনে রেখে দম ফেলানোর ফুসরত থাকছেনা তাদের। দিন- রাত কুরবানির পশু জবাই ও কাটার বিভিন্ন সামগ্রী তৈরিতে হাডুড়ি পেটা ও সান দিতেই দেখা যায়। খাওয়া- দাওয়া ভূলে গভীর রাত পর্যন্ত কাজ করছেন তারা। কেউ ভারী হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন আগুনরাঙা লোহার টুকরো, কেউবা দিচ্ছেন ছুরিতে শান। শুক্রবার সরেজমিন ঘুরে দেখা যায় উপজেলার দেবীদ্বার পুরাতন বাজারের ৭টিন কামারপট্রিতে কর্মকাররা ব্যস্ত সময় পাড় করছে। এছাড়াও পৌরসভার পশ্চিম ফতেহাবাদে রয়েছে ৭ টি, ওয়াহেদপুর গ্রামের কর্মকার মো. খোরশেদ আলমের ১ টি, বারেরা বিল্লাল হোসেন ও গৌরাঙ্গ কর্মকারের ১ টি, পোনরা মারকাজন কর্মকারের ১ টি, গুনাইঘর আবু কাশেম ও মানিক কর্মকারের ১ টি । এ কামারশালা গুলোতে নেই কোনো কাজের কমতি। ঈদ উপলক্ষে মুসলমানরা কুরবানির পশু জবাইয়ের জন্য ছুরি, দা, বটিসহ প্রয়োজনীয় সামগ্রী লোনা পানিতে সান দেওয়া এবং নতুন কিছু কেনা নিয়ে ব্যস্ত। সে লক্ষে কামাররা যেন কুরবানির ঈদ আসলে পুরো বছরের অর্থ পুষিয়ে নেওয়ার সুয়োগ মিলে তাদের। দেবীদ্বার পুরাতন বাজার কর্মশালার কর্মকার আব্দুল কুদ্দুছ জানান,দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি এ কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার কর্মশালায় ৪ জন কাজ করেন প্রতিজনকে ঈদ উপলক্ষে ১ হাজার টাকা করে রোজ দিতে হয়। তবে এ সময়টা ঈদের মাসেই আসে। খোকন কর্মকার জানান ঈদুল আযহা মাসে তার কর্মশালার কামারীদের দৈনিক ৭ থেকে ৮শ টাকা দিতে হয়, আর বাকী মাসগুলোতে ১৫ হাজার টাকা করে বেতন দিয়ে কামারীদের কাজ করান। এতে পুরো বছরের হিসাব যেন ঈদুল আযহাতে পুষিয়ে নেওয়া সম্ভব হয়। তবে উপজেলার একাদিক কামারীরা জানান- কুরবানির ঈদে তারা প্রতি বছর বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরি করেন। বর্তমান বাজারে লোহা ও কয়লার দাম বেড়েছে সেই তুলনায় উৎপাদিত পণ্যর দাম বাড়েনি। দেবীদ্বার দক্ষিণ পাড়ার তোফায়েল নামের একজন ক্রেতা জানান,পশু জবাই ও কাটার জন্য কয়েক ধরনের সরঞ্জাম কিনলাম এতে ছুরি, দা ও বটির দাম অনেক বেশি হলেও ঈদ আনন্দে তেমন বেশী মনে হয় না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন