1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লা শহরের পুরাতন গোমতী নদী নন্দনিক সাজাতে ১৫০০ শ কোটি  টাকার অনুমোদন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৫২ বার দেখা হয়েছে
মোঃ তরিকুল ইসলাম- কুমিল্লা থেকে
কুমিল্লা সিটি কর্পোরেশনকে প্রায় ১ হাজার ৫শ কোটি  টাকার উপরে বিভিন্ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) ।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্বে  ১ হাজার ৫৩৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ‘কুমিল্লা সিটি করপোরেশন সমন্বিত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সূত্র জানা যায়, এ প্রকল্পের মাধ্যমে ১৫ তলাবিশিষ্ট আধুনিক সেবাসম্বলিত নগরভবন, ৬ তলা বিশিষ্ট দুটি সেবক কলোনি, আঞ্চলিক অফিসগুলোর উন্নয়ন করা হবে। প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে নগরীর জলবদ্ধতা দূরীকরণ, যানজট নিরসন, রাস্তাঘাট উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিকরণ। পুরাতন গোমতি নদী এলাকাসহ নগরীর বিভিন্ন পুকুরের উন্নয়ন করে ঢাকার হাতির ঝিলের ন্যায় রূপ দান করা হবে। দৃষ্টি নন্দন ব্রিজ, নদী শাসন, ড্রেন নির্মান, রাস্তাঘাটের আধুনিকায়ন ও আলোকসজ্জার মাধ্যমে নগরীর আধুনিকায়নে এক ধাপ এগিয়ে যাবে কুমিল্লা নগরী। তাছাড়া ১৪৬টি কবরস্থান উন্নয়ন, ৩০৫ কিমি রাস্তা নির্মান, ২০৩ কিমি বিস্তৃত ও প্রশ্বস্ত ড্রেন নির্মান, ১৩ কিমি ফুটপাথ নির্মান, ৭টি আধুনিক পাবলিক টয়লেট, ১টি ট্রাক টারমিনাল নির্মান ও ১টি বাস টার্মিনাল উন্নয়ন করা হবে ।
কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দিকনিদের্শনা অনুসরণ করে কুসিকের মেয়র, প্রকৌশলীগণ ও কর্মকর্তারা প্রায় এক বছর ধরে নগরীর উন্নয়নের জন্য বৃহৎ এই প্রকল্পটি নিয়ে কাজ করছে। আজ প্রকল্পটি পাশ হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এই উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমাদের সন্তানদের জন্য আগামীর বাসযোগ্য নগরী গড়ে তুলতে মাননীয় মন্ত্রী ও মাননীয় সংসদ সদস্যগণের উপদেশ গ্রহণ করে কুসিক কাজ করে । এই প্রকল্প বাস্তবায়নেরমাধ্যমে সকলের স্বপ্নের আধুনিক, উন্নত, বাসযোগ্য নগরী গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে। এ ব্যাপারে কুসিক মেয়র মো: মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লা সিটির উন্নয়নে মেগা প্রকল্পটি অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ  হাসিনা। এজন্য প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  মো: তাজুলইসলামকে ও কুমিল্লা -৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহারকে, এ প্রকল্প অনুমোদনে সার্বিক নির্দেশনা প্রদান করায়।
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো: মনিরুল হক সাক্কু  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পটি অনুমোদন প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন । স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে এ উপহার প্রদান করায় কুমিল্লাবাসী আনন্দিত। কুমিল্লা নগরীর সকল উন্নয়ন চাহিদাকে একত্রিত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  মো: তাজুল ইসলামের নির্দেশনায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কর্মকর্তাগণ কর্তৃক এ প্রকল্প তৈরি করা হয় ।অবশেষে সংশ্লিষ্ট নিরসল পরিশ্রম ও প্রচেষ্টার পর আজ প্রধানমন্ত্রী প্রকল্পটি অনুমোদন  দেন। এই প্রকল্পের মাধ্যমে ঢেলে সাজানো হবে কুমিল্লা নগরীকে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কুমিল্লা নগরীর সামগ্রিক উন্নয়ন হবে।এতে নগর ভবনে মেয়র কে মিষ্টি  মুখ করান কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল