1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ১২২ বছর পূর্তি উদযাপিত 

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৬৪২ বার দেখা হয়েছে
মোঃ আবু ফয়সাল ভূঁইয়া রতন //

দক্ষিণ পূর্ব বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ , ইতিহাস , ঐতিহ্য , সংস্কৃতির ধারক-বাহক , যেই প্রতিষ্ঠানটির নামের পাশে রয়েছে শতবর্ষের পুরনো গৌরব , গোমতীর অববাহিকার জেলা বৃহত্তর কুমিল্লার লাখো মেধাবীদের প্রাণের ও স্বপ্নের প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ।

আনন্দ , উদ্দীপনা , সাজসজ্জা , সভা , সেমিনার , শোভাযাত্রা ও বর্ণিল আয়োজনের মাধ্যমে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ১২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
উল্লেখ্য যে ১২২ বছর পূর্বে এই প্রতিষ্ঠানটির রুপ দেন রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায় ।

প্রতিষ্ঠা বার্ষিকীকে লক্ষ্য করে ডিগ্রি শাখা ও উচ্চমাধ্যমিক শাখায় নানাবিধ আয়োজন করেন ভিক্টোরিয়া কলেজ প্রশাসন ।
অনুষ্ঠানের শুরুতে বুধবার সকালে বাংলাদেশের সুউচ্চ ম্যুরাল “বঙ্গবন্ধু ম্যুরালে” ফুলেল শুভেচ্ছা জানান ভিক্টোরিয়া কলেজের সুযোগ্য অধ্যক্ষ এবং শিক্ষক পরিষদ । এ সময় আরো উপস্থিত ছিলো ভিক্টোরিয়া কলেজের সাংবাদিক সমিতির মিডিয়া কর্মী বৃন্দ , রেড ক্রিসেন্ট , স্কাউট দল , এয়ার উইংস , বিএনসিসি , থিয়েটার , ভিসিডিএস ও বাঁধনের সদস্য বৃন্দ , ভিক্টোরিয়া কলেজের সাধারন শিক্ষার্থীরা এবং ক্যাম্পাসের প্রগতিশীল ছাত্র সংগঠন ” বাংলাদেশ ছাত্রলীগ ” কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ ।

এছাড়াও বাদ জোহর কলেজের উচ্চ মাধ্যমিক শাখার একমাত্র ছাত্রাবাস সোহরাওয়ার্দী হল (নিউ হোস্টেল) মসজিদ ও ডিগ্রী শাখা মসজিদ ও উচ্চ মাধ্যমিক শাখার মসজিদ সহ ৩ টি মসজিদে মিলাদ ও কলেজর সর্বাঙ্গীন উন্নতি কামনায় দোয়া করা হয় ।

বিশ্বব্যাপী সুনাম ও ঐতিহ্যের সাথে দাপিয়ে বেড়ানো ভিক্টোরিয়া কলেজ ১২২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্মাননা ও ক্রেস্ট প্রধান করা হয় কলেজের সাবেক অধ্যক্ষ বৃন্দ এবং কলেজের কৃতি শিক্ষার্থীবৃন্দকে ।
তার পরপরই শুরু হয় আলোচনা সভা , কলেজের ইতিহাস ঐতিহ্য নিয়ে বর্তমান প্রজন্মের সামনে স্মৃতিচারণ ও কলেজ শিক্ষার্থীদের প্রযোজনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সুযোগ্য ও সনাম ধন্য অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান ।
উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান , এবং অন্যান্য শিক্ষক পরিষদ নেতৃবৃন্দ , কবি নজরুল ইসলাম হল প্রভোস্ট মুনির আহমেদ ও সকল বিভাগের বিভাগীয় প্রধান অন্যান্য শিক্ষক বৃন্দ ও কলেজের বিভিন্ন শ্রেনীর কর্মচারী বৃন্দ ।

সভাপতির বক্তব্যে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ড. আবু জাফর খান বলেন , কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি প্রাণের দাবি ছিলো । করোনা মহামারির কারনে বিগত বছর আনন্দ উদ্দীপনা মধ্যে দিয়ে প্রোগ্রাম টি করা সম্ভব হয় নি । আজকের এ আয়োজনের মধ্যে দিয়ে বহুদিনের সেই প্রতিক্ষার প্রতিফলন ঘটেছে ।
আমার বিশ্বাস এ ধারা সবসময় অব্যাহত থাকবে এবং পরিশেষে তিনি কলেজের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল