1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

কুমিল্লা বাড়ছে ডেঙ্গুর প্রকোপ,হাসপাতালে রোগীর চাপ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৫০৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সেইসঙ্গে জেলার হাসপাতাল গুলোতে বেড়েছে রোগীর চাপ। শুধু কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২৭ রোগী। পাশাপাশি বেসরকারি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর চাপ বেড়েছে। অনেকে উপজেলা কিংবা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে উন্নতি না দেখলে ছুটছেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
গত (২৭ অক্টোবর)কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, মেডিসিন বিভাগে রোগীর ভিড়। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন। বর্তমানে নারী ও পুরুষ ওয়ার্ডে ২৭ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। গতকাল ২৮ রোগী ভর্তি ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে,গত দুই সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে কুমেকে ভর্তি হয়েছেন ৩৫৩ রোগী। সাত দিন আগে রোগীর সংখ্যা ছিল ২৬ জন। বাকিরা গত কয়েকদিনে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কিছু রোগী কুমিল্লার বাইরে থেকে আসা। কুমিল্লার মধ্যে বরুড়া উপজেলার রোগীর সংখ্যা বেশি।
বরুড়া উপজেলার বাসিন্দা রাবেয়া আক্তার বলেন, ‘ছেলে কুমিল্লার বাইরে চাকরি করতো। অসুস্থ হয়ে বাড়ি এসেছে। পরে তাকে নিয়ে আসলাম হাসপাতালে। পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। এখন চিকিৎসা চলছে।’
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন বলেন,‘ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের এখানে পর্যাপ্ত কিট আছে। জ্বর হলেই যেন পরীক্ষা করে নেন সবাই। আর ডেঙ্গু চিকিৎসার জন্য প্রস্তুত আছি আমরা। হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করা হয়। আছে ডেঙ্গু কর্নার। চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা আছে।’
জেলা সিভিল সার্জন ডা.মীর মোবারক হোসেন বলেন,এখনও কুমিল্লার অবস্থা ভালো। আমরা জেলার হাসপাতালগুলোর মতো উপজেলার হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিক সমিতির সঙ্গে আলোচনা করেছি। কীভাবে প্রতিরোধ করা যায়, সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। মেডিসিন ও যাবতীয় ব্যবস্থা আছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা