1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লা পুলিশ লাইন্স লাইব্র্রেরী উদ্বোধন করেন- এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৫১৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা পুলিশ লাইন্স লাইব্রেরী উদ্বোধন করেছেন কুমিল্লা সদর (৬)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদের পরিকল্পনায় পুলিশ সদস্যদের জন্য এই লাইব্রেরী স্থাপন করা হয়। লাইব্রেরীটিতে পুলিশের বিভিন্ন আইন বিষয়ক বই ছাড়াও রাজনীতি, জীবনী এবং বিনোদনসমৃদ্ধ বই পড়তে পারবেন পাঠকরা। কুমিল্লা পুলিশ লাইন্স লাইব্র্রেরী উদ্বোধন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, কুমিল্লা সব সময় মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের সূতিকাগার। মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকে সাড়া দেয়ায় কুমিল্লার তৎকালীন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার শহীদ হন। যে কারনে বাংলাদেশের ইতিহাসে কুমিল্লা পুলিশ লাইন্সের গুরুত্ব অহংকার করার মত। এই পুলিশ লাইন্সের সদস্যদের জন্য যে লাইব্রেরী গড়ে তোলা হলো- এটা আমাদের জ্ঞান চর্চার আরো একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠলো। আমরা আশা করি, পুলিশ সদস্যরা তাদের অবসর কিংবা প্রয়োজনীয় পাঠ্য জ্ঞান এখান থেকে সংগ্রহ করতে পারবেন।
পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যভবহার করে আমাদের বীরমুক্তিযোদ্ধারা এই বাংলাদেশ স্বাধীন করেছেন। কিন্তু এই দেশকে এগিয়ে নিতে এখন যে অস্ত্র প্রয়োজন সেটি হচ্ছে -জ্ঞান চর্চা। তাই কুমিল্লা পুলিশ লাইন্সে লাইব্রেরী গড়ে তোলার মধ্য দিয়ে পুলিশ সদস্যদের জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করার প্রচেষ্টা করা হয়েছে। আমরা আশা করি কুমিল্লা পুলিশ লাইন্সের সকল সদস্য এখান থেকে তাদের প্রয়োজনীয় বই সংগ্রহ করে পড়তে পারবেন।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল