1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লা দেবীদ্বারে খানকায়ে মাহবুবীয়া উদ্বোধন করেন: ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৫৪৮ বার দেখা হয়েছে
  • এ  আর আহমেদ হোসাইন :

কুমিল্লা দেবীদ্বার রাজামেহার ইউনিয়নের গোবিন্দপুরে খানকায়ে মাহবুবীয়া দেওয়ানবাগ শরীফের একটি খানকা শরীফের শুভ উদ্বোধন করা হয়েছে। মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত- এ খোদা ( মা: আ:) হুজুর কেবলা এ খানকা শরীফ শুভ উদ্বোধন করেন। বীর মুক্তিযোদ্ধা সূফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী( রহ:) এর পুনর্জীবিত মোহাম্মদী ইসলামের অগ্রযাত্রাকে বেগবান ও প্রচার প্রসারন করতে বিশ্বময় শান্তির বার্তা পৌছিয়ে দেওয়ার লক্ষ্যে তিনি এ খানকা শরীফ উদ্বোধন করেন। শুক্রবার বিকাল ৩ টায় অনলাইন প্লাটফর্ম জুম কনফারেন্সের মাধ্যমে মোহাম্মদী ইসলামের পতাকা উত্তলনের মধ্যে দিয়ে দেবীদ্বার গোবিন্দপুর খানকায়ে মাহবুবীয়া শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে উপস্থিত আশেকে রাসূলদের উদেশ্যে মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা: আ:) হুজুর বলেন- আজ থেকে এ খানকা শরীফে মোহাম্মদী ইসলামের শিক্ষা অনুসারে আপনারা তরীকার আমল করে যাবেন, এ তরিকার কাজ যেন মহান রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত চলমান রাখেন এবং তরিকার আমলের মধ্যে নিজেকে ও অন্যকে চরিত্র সংশোধন করে উত্তম চরিত্র ধারন করে আলোকিত করার চেস্টা করার আহবান করেন। পরে স্থানীয় আশেকে রাসূল আব্দুর রব ও নুরুল ইসলামের কাছে খানকা শরীফের বর্তমান অবস্থা জানতে চাইলে তারা মহান মালিকের কাছে দয়া ও সাহায্য কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা সমন্বয়ক আশেকে রাসূল ইমাম হোসেন ও জেলা সহকারী সমন্বয়কসহ দেবীদ্বার থানা সমন্বয়ক এ আর বিপ্লব ও সহকারী সমন্বয়ক সাংবাদিক এ আর আহমেদ হোসাইন, মুরাদনগর থানা সমন্বয়ক এ আর মুকুল হোসেনসহ স্থানীয় এলাকাবাসী ও আশেকে রাসূল ভক্তবৃন্দ। পরে উপস্থিত আশেকে রাসূলেরা মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম হুজুরের মৃল্যবান বানী মোবারক শুনেন এবং বিশেষ মোনাজাতের পর তবারুকের মধ্যে দিয়ে এ শুভ উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন