1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা; সভাপতি মহিউদ্দিন সম্পাদক-রুবেল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৮০৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ১ বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে সভাপতি পদে মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম রুবেল’র নাম উল্লেখ করা হয়েছে।

রবিবার রাত ৮ঘটিকার সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয়েছে।

এছাড়াও প্রেস বিজ্ঞপ্তিতে সহ-সভাপতি পদে তোফাজ্জল হোসেন, মেহেদি হাসান সৈকত, সাইফ জালাল অনি, আরিফুল ইসলাম,রাজু ফকির,রবিউল ইসলাম শিশির, তন্ময় বকশিশ রাজু, মোঃ জহির উদ্দিন, ফাহাদ, মোঃ আবু সাঈদ সানি, রাতুল রহমান আশিক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আহমেদ শাকিল, রাসেল আহমেদ শুভ, অনুপম দেবনাথ আদিত্য, সুব্রত মল্লিক,রায়হান ইসলাম শান্ত, সারোয়ার হোসেন রাকিব, আনোয়ার হোসেন বাপ্পু এবং সাংগঠনিক সম্পাদক পদে রায়হান মিয়াজি, মোঃ আলিফ, মোঃ সাহাবুদ্দিন সরকার, মতিউর রহমানের নাম উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল বলেন,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২৫ সদস্যর আংশিক কমিটি ঘোষণা করা হয়। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এই কমিটির মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে আরো শক্তিশালী করে গড়ে তুলবো। সেই সাথে তিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়াও জেলার দুই ছাত্রনেতা শফিক তুহিন ও মোঃ আসাদুল রহমান রনিকে কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০