1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১০৬১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা উত্তর জেলার আওতাধীন সকল উপজেলা, কলেজ ও পৌরসভার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ২৬ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনের লক্ষ্যে চলমান কার্যক্রম হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক জেলার আওতাধীন সকল ইউনিটের কমিটি বিলুপ্ত করা হল।
বিলুপ্ত ইউনিট সমূহকে চলমান গণতন্ত্র পুনরদ্ধার আন্দোলন সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এবং ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার অভিপ্রায়ে আগামী ১৫ দিনের মধ্যে তৃণমূলের নেতাকর্মীদের তথ্যফরম সংগ্রহ করার নির্দেশনার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০