1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

কুমিল্লায় ৬০ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৭২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

র‍্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বুধইর এলাকা হতে ৬০ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৬ জানুয়ারী বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বুধইর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বুধইর গ্রামের মৃত শামসুল হক খান এর ছেলে মোঃ ছাদেক (৩৫) ও ২। একই জেলার বুড়িচং থানার করিমাবাদ গ্রামের শফি উল্লাহ এর ছেলে মোঃ রাজু আহম্মেদ (৩০)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ