1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লায় ৫৬ টাকা খরচে সরকারি চাকরি পেলেন ৬২ জন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৮৩১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে ২০তম গ্রেডের শূণ্য পদে ৬২ জনের নিয়োগ সম্পন্ন করা হয়েছে। ৩ জুলাই থেকে তারা যোগ দিয়েছেন কাজে। মাত্র ৫৬ টাকায় সরকারি ভাবে ফরমপূরন করে চাকুরী প্রার্থীদের নিজ যোগ্যতায় এই জনবল নিয়োগ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি জানান, সম্পূর্ণ স্বচ্ছভাবে নিয়োগ সম্পন্ন হয়েছে। কোন প্রকার তদবির বা লেনদেন ছাড়াই এই নিয়োগ হয়েছে।
মেধার ভিত্তিতে এবং সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে বিধি মোতবেক সরকারি কোটাপূরণসহ দ্রুততম সময়ে এই নিয়োগ সম্পন্ন করা হলো। বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব তথ্য জানান। এসময় ২০তম গ্রেডে নতুন নিয়োগ প্রাপ্ত অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, সহকারী বাবুর্চি, বেয়ারার এবং মালিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সার্কিট হাউজ এবং স্থানীয় সরকার শাখায় অফিস সহায়ক পদে আবেদন করেন ৬ হাজার ৯ শ ৫৮ জন, এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ২৩০ জন, নিয়োগ প্রাপ্ত হন ১৪ জন, ১ জন নিয়োগ নিতে আসেন নি। নিরাপত্তা প্রহরী পদে ৭৪৩ জন আবেদন করেন, ৪৯১ জন পরীক্ষায় অংশ নেন এবং ২৯ জনের নিয়োগ হয়। পরিচ্ছন্নতা কর্মী পদে ৪৪৪ জন আবেদন করেন, পরীক্ষায় অংশ নেন ৩২৩ জন, নিয়োগ পেয়েছেন ১৫ জন, ১ জন নিয়োগ নিতে আসেন নি। সহকারী বাবুর্চি পদে ৯ জনের আবেদন গ্রহন করা হয়, ৫ জন পরীক্ষা দেন এবং ১ জনের নিয়োগ দেয়া হয়। বেয়ারার পদে ১০ জনের আবেদন পাওয়া যায়, ৫ জন পরীক্ষায় অংশ নেন এবং ২ জনের নিয়োগ হয়। মালি পদে ১২ জনের নিয়োগ গ্রহন করা হয়, ৩ জন পরীক্ষায় অংশ নেন এবং ১ জনের নিয়োগ হয়।৫৬ টাকায় সরকারি চাকরি!

অফিস সহায়ক পদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ৪ জনসহ ১৪ জন নিয়োগ পেয়েছেন। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা সামসুন্নাহার সালমা বলেন, এই চাকরিতে আবেদনের খরচ ৫৬ টাকা শুধু খরচ হয়েছে। এছাড়াও চাকরি পেতে কোথাও কোন টাকা কিংবা লবিং করতে হয়নি।

বেয়ারার পদে নিয়োগ পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সমাজ কর্ম বিভাগে মাস্টার্স পড়ুয়া মোঃ আরিফুল ইসলাম ভুইয়া সুমন জানান, চাকরির জন্যই পরীক্ষা দেয়া হয়েছে এবং সহজে নিয়োগ সুস্পন্ন হওয়ায় জেলা প্রশাসনকে ধন্যবাদ।
এই জনবল নিয়োগে পরীচ্ছন্নতাকর্মী পদে হরিজন সম্প্রদায়কে প্রাধান্য দেয়া হয়েছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।২০২১ সালের ১৫ নভেম্বর এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ পরীক্ষা হয় ২০২২ সালের ৩ জুন। পরে ভাইবার মাধ্যমে নিয়োগ নিশ্চিত করেন প্রশাসন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল