1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লায় ১১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার,চোর চক্রের সক্রিয় ৯ সদস্যকে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে জেলার পেশাদার সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় ৯ সদস্যকে। একটি মামলার সূত্র ধরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের সদস্যদের গ্রেফতার করে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান। বৃহস্পতিবার (২ফেব্রুয়ারি) পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। গ্রেফতারকৃতরা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের মো:শাকিব, মে: সৈকত, কলেজপাড়া এলাকার আলআমিন,লালমাই উপজেলার দন্তপুর গ্রামের মোঃ শাহদাত হোসেন (৩৮), একই গ্রামের মোঃ রিপন, সদর উপজেলার বালুতুপা সর্দার বাড়ির মোঃ রাকিবুল হাসান ওরফে রিয়াদ, মোঃ আজাদ হোসেন ওরফে আবাদ, নুরপুর (দক্ষিন পাড়ার মোঃ মাসুদ এবং একই উপজেলার রামচন্দ্রপুর মালু মাষ্টার বাড়ীর মোঃ সায়মন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান,গ্রেফতার চোর চক্রের সদস্যরা জিজ্ঞাসাবাদে জানায়, কুমিল্লা জেলা কেন্দ্রীক বিভিন্ন উপজেলা ও জেলা শহরে তাদের একটি বড় সিন্ডিকেট আছে। তারা ওই সিন্ডিকেটের সাহায্যে বিভিন্ন জায়গা থেকে মোটর সাইকেল চুরি করার সাথে সাথে তাদের সদস্যদের মাধ্যমে দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় এবং পার্শ্ববর্তী দেশে বিক্রয ও পাচার করে থাকে। তাছাড়া আসামীরা আরো জানায়, চোরাই মোটরসাইকেল পাচার করে তারা টাকার বদলে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে আসে এবং উক্ত মাদক কুমিল্লা জেলার বিভিন্ন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে থাকে। গ্রেফতার ৯ জনের মধ্যে ৬ জনের বিরুদ্ধেই বিভিন্ন অভিযোগে অন্তত ২৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।কুমিল্লায় ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৯ সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: মতিউল ইসলাম,জেলা ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়াসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন