1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লায় লোডশেডিংয়ে ইলেকট্রনিকস পণ্য বেশি দামে বিক্রি করায় জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৪৬৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকাসহ সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু করেছে। এ সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী চার্জার লাইট, বাল্ব ও ফ্যানের মূল্য কৌশলে বাড়িয়ে ভোক্তাদের কাছ থেকে মুনাফা হাতিয়ে নিচ্ছেন। এ অপরাধে কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা নগরীর নিউমার্কেটে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান দুটি রিচার্জেবল ইলেকট্রনিকস পণ্যের গায়ের মূল্য মুছে স্টিকার লাগিয়ে বেশি দামে বিক্রি করছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লোডশেডিয়ের খবরে একশ্রেণির অসাধু ব্যবসায়ী চার্জার লাইট, বাল্ব ও ফ্যানের মূল্য কৌশলে বাড়িয়ে ভোক্তাদের কাছ থেকে মুনাফা হাতিয়ে নিচ্ছেন। এমন খবরে সকাল থেকে নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রিচার্জেবল বাল্বের গায়ের মূল্য মুছে বেশি দামের স্টিকার লাগিয়ে বিক্রি করার দায়ে ভাই ভাই ইলেকট্রনিকস অ্যান্ড সার্ভিস সেন্টারকে ১০ হাজার, অযৌক্তিক মূল্যে টেবিল ল্যাম্প বিক্রির প্রস্তাব করায় এশিয়া ওয়াচ অ্যান্ড ইলেকট্রিককে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে সতর্ক করা হয়। এছাড়া অনুমোদনহীন বিদেশি গুঁড়া দুধ বিক্রির দায়ে হাজী খোকন স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় কুমিল্লা নিরাপদ খাদ্য পরিদর্শক একে আজাদ, নিউমার্কেট মালিক সমিতি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল