1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লায় বৈশাখী ঝড়ে গাছ পড়ে নিহত ১,আহত ৪

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৬০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় বৈশাখী ঝড়ে গাছ পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২০ এপ্রিল) সকাল ৮টার দিকে জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ইউনিয়নের শলফা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শিশু মিয়া (৬০)। তিনি বাঙ্গরা থানা এলাকার খোশঘর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। আহতরা হলেন- সিএনজিচালক সবুজ, যাত্রী নার্গিস আক্তার, ফাতেমা বেগম ও হাসান।
স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, সকাল ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশা করে রামচন্দ্রপুর থেকে শ্রীকাইল যাচ্ছিল চালকসহ পাঁচজন। এ সময় শলফা এলাকায় আসলে ঝড়ের কারণে একটি গাছ তাদের অটোরিকশার উপরে পড়ে। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু মিয়াকে মৃত ঘোষণা করেন এবং বাকি তিনজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান তিনি।


তিনি আরও জানান, শুনেছি চালক সবুজের বাড়ি পাশের রামচন্দ্রপুর ইউনিয়নের সরেরপাড় এলাকায়। আহত বাকিদের বাড়ি কোম্পানিগঞ্জ ও নবীনগর এলাকায়।
এ ব্যাপারে বাঙ্গরাবাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন