1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৩

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২৮৬ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৮ মে দিবাগত মধ্যরাতে কুমিল্লায় কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিদেশি পিস্তলের পাশাপাশি একটি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- সদর উপজেলার আড়াইওড়া গ্রামের আবদুল আউয়ালের পুত্র মোঃ মোজাম্মেল (২৯), বুড়িচং উপজেলার মোকাম গ্রামের ইয়াছিন মিয়ার পুত্র ওমর ফারুক (৩২) এবং একই এলাকার তাজুল ইসলামের পুত্র শাহপরান ওরফে সোহাগ (৩০)।
বৃহস্পতিবার (৯ মে) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান। তিনি জানান, কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল সদর উপজেলার আড়াইওড়া ভোলানগর গ্রামে তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসায়। এসময় রাস্তার উত্তর পাশ থেকে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি চেকপোস্টের কাছাকাছি এসে পুলিশের উপস্থিতি দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক তাদেরকে মোটরসাইকেলসহ আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন