1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লায় পুলিশ প্রশাসনের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৬ বার দেখা হয়েছে
নেকবর হোসেন,কুমিল্লা প্রতিনিধি //

কুমিল্লা সদর উপজেলার আসন্ন ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন সাধারণ নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের আচরণ বিধি মেনে চলা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে পুলিশ প্রশাসনের  বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার। বিশেষ অতিথি ছিলেন ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কায়সার হামিদ। সভায় সভাপতিত্ব করেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত)  কমল কৃষ্ণ ধর। উপস্থাপনায় ছিলেন কোতয়ালী মডেল থানার এসআই আব্দুস সাত্তার।

সভায়  প্রধান অতিথি বলেন- নির্বাচনে ইউপি সদস্য প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন করলে কোন ভাবে ছাড় দেওয়া হবে না। নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক করতে হবে, জোড় করে কেউ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ভোট দেওয়ার দিন নেই, নির্বাচন সুষ্ঠ করতে যা যা লাগে পুলিশ প্রশাসন অবশ্যই করবে তা করবে। পুলিশ প্রশাসনের পাশাপাশি বিজিবি এবং আনসার বাহিনীও মাঠে থাকবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন বলেন- আমার ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন, এই ইউনিয়নে কোন  সহিংসতা করার সুযোগ নেই।

সভার বিশেষ অতিথি চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কায়সার হামিদ বক্তব্যে বলেন-  কেউ আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনে সহিংসতা করার কথা মাথায়ও রাখবেন না।  যেই প্রার্থী সুষ্ঠু নির্বাচনে বিজয়ী হবেন তাদের অভিনন্দন আর কোন প্রার্থী নির্বাচনের দিন  অন্যায় করবেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে, আমরা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন চাই।

অনুষ্ঠানের সভাপতিত্বের বক্তব্যে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন- নির্বাচনে কেউ সহিংসতা করবেন না, সহিংসতা করলে প্রতিরোধ করা হবে এবং যারা সহিংসতায় লিপ্ত হবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। তিনি ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইউপি সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়ে বলেন আমরা ইউপি সদস্যরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হতে চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল