1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লায় পানি নিষ্কাশন করতে গিয়ে নিখোঁজ হওয়া পরিচ্ছন্ন কর্মীর লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮৬ বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লার দাউদকান্দিতে পানি নিষ্কাশন করতে গিয়ে নিখোঁজ হওয়া পরিচ্ছন্ন কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার গৌরীপুর বাজারে পানি নিষ্কাশন করতে গিয়ে পুকুরে নেমে নিখোঁজ হওয়ার ২৬ ঘন্টা পর সোমবার দুপুর তিনটায় তার লাশ উদ্ধার করা হয়। জানা যায়- উদ্ধার হওয়া হেলাল মিয়া গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের ধনু মিয়া ছেলে। স্থানীয়রা জানান- শনিবার রাতে অতি বৃষ্টির কারণে গৌরীপুর বাজারের ইউনিয়ন পরিষদ ভবনের সামনে পুকুর পাড়ের বসত ঘরসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পুকুরের পশ্চিম পাড়ের বাড়ীর মালিক সেন্টু সাহা জলাবদ্ধতা নিরশনের জন্য ফোন করে পরিচ্ছন্ন কর্মী হেলালকে ডেকে আনেন বলে জানা যায়। পুকুরের দক্ষিন পূর্ব কোনের খালের সাথে সংযোগ পাইপের মুখটি পরিস্কার করতে হেলাল পানিতে ডুব দিয়ে আর উঠে আসেনি। রোববার সকালে দিকে ওই ঘটনা ঘটলেও বিকালে দাউদকান্দি ফায়ার স্টেশনের কর্মীরা খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে গিয়ে কাজ করে উদ্ধার করতে না পেরে সোমবার সকাল ঢাকা থেকে ডুবিরি দল এসে উদ্ধার তৎপরতা চালিয়ে বিকাল তিনটার সময় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় কর্মীদের যৌথ তৎপরতা তার লাশ উদ্ধার করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি ফায়ার স্টেশনের, ফায়ার ফাইটার আব্দুল হান্নান। ওই দিকে পরিচ্ছন্নকর্মী হেলাল নিখোঁজ হওয়ার পর থেকে তাকে ডেকে আনা বাড়ীর মালিক সেন্টু সাহাও পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানান। নিহত হেলালের স্ত্রী মাহমুদা বেগম জানান, আমার স্বামী বাজার পরিস্কারের কাজ করতো। রবিবার সকালে ফোন পেয়ে আমার স্বামী ঘর থেকে বের হয়ে এসে এখন লাশ হলো। আমার চার ছোট ছেলে- মেয়ে রয়েছে। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, নিখোজ হওয়ার পর থেকে পুলিশের একাধিক সদস্য উদ্ধার তৎপরতা চালিয়েছে। হেলালের মরদেহটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সন্ধা সাড়ে ছয়টায় অফিসার ইনচার্জ মোঃ নজুরুল ইসলাম জানান- ওই ঘটনা থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। ওই দিকে বিকেলে কুমিল্লা -১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া পুকুরটি পরিদর্শন করেন এবং নিহতের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল