1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

কুমিল্লায় গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

মো: সুমন কাজী
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৪৫৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। ১৭ আগস্ট বুধবার সকালে জেলার কোতয়ালী মডেল থানার নন্দীর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- লক্ষীপুর জেলার রামগতি থানার আলেকজেন্ডার গ্রামের মোঃ নুরুল ইসলাম (২৮), কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রত্নামতি (বাগানবাড়ী) গ্রামের মোঃ মাসুম মিয়া (৪২)।
র‌্যাব জানায়-গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০