1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লায় এক দিন আগেই সমাবেশস্থলে বিএনপির নেতা-কর্মীরা

অনলাইন ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৭২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা টাউন হল মাঠে শনিবার অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় সমাবেশ। চলছে মঞ্চ তৈরির কাজ। তার আগেই পার্শ্ববর্তী জেলা থেকে বিএনপির নেতা-কর্মীরা কুমিল্লায় এসে গেছেন। তাদের খাবার ও বিশ্রামের ব্যবস্থা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সমাবেশ আয়োজনের দায়িত্বপ্রাপ্ত নেতারা।
কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক হাজি আমিনুর রশীদ ইয়াছিন বলেন, হাজার হাজার নেতা-কর্মী কুমিল্লামুখী। সড়কগুলোতে এখন নেতা-কর্মীর ভিড়।
কেন্দ্রীয় বিএনপির বহিষ্কৃত সদস্য ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘বৃহস্পতিবার পর্যন্ত ২৫ হাজার কর্মীকে আমি রিসিভ করেছি। তাদের বড় অংশই চাঁদপুরের ফরিদগঞ্জ, হাজীগঞ্জসহ কুমিল্লার ১৭টি উপজেলা থেকে এসেছেন। আমার ৭৮টি ফ্ল্যাট ও আবাসিক হোটেলে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। তাদের জন্য তিন বেলা খাবার ও ত্রিপল বিছিয়ে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছি।
এক দিন আগেই সমাবেশস্থলে বিএনপির নেতা-কর্মীরা
সাক্কু আরও জানান, ‌‌গতকাল রাতে তার টাঙানো ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। তবে তিনি এতে বিচলিত নন। সাক্কু বলেন, ‘সমাবেশ সফল করতে আগামীকাল সমাবেশস্থলেই আমরা জুমার নামাজ আদায় করব।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হাজি জসিম উদ্দিন বলেন,আমরা সমাবেশস্থল থেকে একটু দূরে কেন্দ্রীয় ঈদগায় জুমার নামাজ আদায় করব। সম্মেলন সফল করতে নেতা-কর্মীরা অঙ্গীকারবদ্ধ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন