1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লার সাবেক মেয়র সূচনার ব্যাংক হিসাব জব্দ: দুর্নীতির অভিযোগে তদন্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার নামে থাকা একটি ফ্ল্যাটসহ জমি জব্দ এবং নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে সোমবার (৩ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহীম মিয়া এই আদেশ দেন। দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, তাহসীন বাহারের ব্যাংক হিসাবে মোট ১ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা রয়েছে। এছাড়া, জব্দকৃত ফ্ল্যাটটি রাজধানীর উত্তরায় অবস্থিত।
আবেদনে আরও বলা হয়েছে, কুমিল্লার মেয়র থাকাকালীন তাহসীন বাহার তার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার ৭৭০ টাকার সম্পদ অর্জন করেন, যা তার ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এছাড়া, তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে ৪২ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৯৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থ অবৈধভাবে অর্জিত এবং বিভিন্ন মাধ্যমে স্থানান্তরিত হয়েছে বলে দুদকের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে।
তদন্ত চলাকালীন তাহসীন বাহারের সব সম্পদ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে, এখন পর্যন্ত শনাক্তকৃত সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর রোধ করতে আদালত এই জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন।
উল্লেখ্য,তাহসীন বাহার সূচনা কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র ছিলেন। তার বাবা আ. ক. ম. বাহাউদ্দিন বাহার কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনীতিতে যুক্ত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩