1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লার ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১১৭৬ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও মান নিশ্চিত করতে কুমিল্লায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ আগস্ট) নগরীর রাজগঞ্জ বাজারে এই অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া।
কুমিল্লা ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, সকাল ১১টায় শুরু হওয়া এই অভিযানে বিশেষ করে শাক-সবজি ও মুদি দোকানে তদারকি করা হয়।
এ সময় দেখা যায়, অনেক কাঁচামাল বিক্রেতা পণ্যের পাকা ভাউচার সংরক্ষণ করছেন না এবং দোকানের সামনে মূল্য তালিকাও প্রদর্শন করছেন না। এছাড়া, একটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী, এই অনিয়মের জন্য তিনটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযান চলাকালে রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে বাজার তদারকি করা হয় এবং অনিয়মকারীদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।
ভোক্তা অধিদপ্তর ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন এবং পাকা ভাউচার সংরক্ষণে বাধ্যবাধকতা মেনে চলার নির্দেশ দিয়েছে। অন্যথায়, ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
এ বিষয়ে ভোক্তা অধিকারের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউসার মিয়া বলেন, ভোক্তাদের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল