1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লার নামে বিভাগ বাদ যাওয়ায় মোশতাকের বাড়ি ঘেরাও

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৬১৪ বার দেখা হয়েছে
 লিটন সরকার বাদল দাউদকান্দি,প্রতিনিধি //
মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবিত মেঘনা নামে নতুন বিভাগে খুনী মোশতাকের কারণে “কুমিল্লার” নাম বাদ যাওয়ায়, কুমিল্লার দাউদকান্দিতে খন্দকার মোশতাক আহমেদ’র “বাড়ি ঘেরাও” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের কুমিল্লাবাসীর ব্যানারে শনিবার (২৩ অক্টোবর ২০২১) সকালে উপজেলার দশপাড়া গ্রামে খন্দকার মোশতাকের বাড়ির সামনে, এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের নেতা ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। তিনি বলেন- সাবেক বৃহত্তর কুমিল্লা এবং আরও কয়েকটি জেলা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী “মেঘনা” নামে নতুন বিভাগ করার প্রস্তাব করেছেন। সে জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তবে গণদাবী ছিল বিভাগ হবে ঐতিহ্যবাহী “কুমিল্লা” নামে। কিন্তু খুনী ও জাতীয় বেঈমান খন্দকার মোশতাকের বাড়ি এই জেলায় হওয়ায়, প্রস্তাবিত বিভাগ থেকে “কুমিল্লা” নাম বাদ পড়েছে। বঙ্গবন্ধু হত্যার অন্যতম ষড়যন্ত্রকারী যে খন্দকার মোশতাক -এটা প্রমাণিত সত্য। খুনী মোশতাকের কলঙ্কজনক অমকর্মের দায় কুমিল্লাবাসী বহন করতে চায় না। তিনি আরোও বলেন- এই কুমিল্লা অনেক বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের কুমিল্লা। কুমিল্লাবাসীর পক্ষ থেকে জাতীয় বেঈমানখ্যাত মোশতাকের স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার জোর দাবি জানাচ্ছি। ওই সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ হেলাল মাহমুদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসাম্মৎ লায়লা হাসান, উপজেলা মৎস্য লীগের সভাপতি মোঃ লোকমান হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিবউদ্দিন রকিব, পৌর যুবলীগের নেতা মুরাদ চৌধুরী সুমনসহ আরও অনেক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল