1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ ৩ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৪৫ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্য হয়েছে। বুধবার সকালে উপজেলার হরিপুরে ও বিকেলে দাউদকান্দির গোমতী সেতুর ওপর এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল আনুমানিক ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারায় দুই বন্ধু। নিহতরা হলেন- দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সালাহ উদ্দিনের ছেলে আরিফ উদ্দিন (১৮) এবং পৌরসদরের সবজিকান্দি চৌধুরী বাড়ির শহিদ উল্লাহর ছেলে ইতালি প্রবাসী সৈকত সরকার (১৮)। ঢাকাগামী লড়ির সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতৃা (ওসি) আবু ওবায়েদ জানান, লরির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুইজনেই ঘটনাস্থলে নিহত হন। পরে পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এর আগে সকালে সকালে উপজেলার হরিপুর এলাকায় স্কুলে যাওয়ার সময় দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাকিলা (১০)। আহত শাকিলাকে স্থানীয় লোকজন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে অবস্থার অবনতি হলে শাকিলাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাবিলা উদ্দিন বলেন, দুর্ঘটনায় শাকিলার মাথা-মুখমণ্ডলসহ পুরো শরীরে গুরুতর আঘাত পায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক