1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লার দাউদকান্দিতে ভোরে মহাসড়কে ঘন কুয়াশায় আট গাড়ির সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৩ বার দেখা হয়েছে
কুমিল্লার দাউদকান্দিতে ভোরে মহাসড়কে ঘন কুয়াশায় আট গাড়ির সংঘর্ষ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ আটটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিংলাতলী থেকে আমিরাবাদ মোড় পর্যন্ত তিন কিলোমিটারের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর মধ্যে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। সংঘর্ষে আরেকটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।ইসহাক চৌধুরী নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ভোরে মহাসড়কে ঘন কুয়াশার কারণে অল্প দূরত্বের কিছুই দেখা যাচ্ছিল না। যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও অন্যান্য গাড়িগুলোর একটার সঙ্গে আরেকটার ধাক্কা লাগে। তবে কেউ মারা যায়নি। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ র‍্যাকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার বলেন, সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। সড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরানোর কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল