1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

কুমিল্লার টমছমব্রীজ থেকে ২৩ কেজি গাঁজাসহ একজন আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৫৪২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ২৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। ০৮ জুলাই শুক্রবার সকালে জেলার সদর দক্ষিণ মডেল থানার টমছম ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ হবিগঞ্জ জেলার বাহুবল থানার মুদারপুর (বড়বাড়ি) গ্রামের মোঃ মানিক মিয়া’র ছেলে মোঃ জুয়েল মিয়া(১৯)।
র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান- প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ