1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় নকল শিশু খাদ্য কারখানায় অভিযান: ২ লক্ষ টাকা জরিমানা-২ মাসের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২২৯ বার দেখা হয়েছে
কুমিল্লায় নকল শিশু খাদ্য কারখানায় অভিযান: ২ লক্ষ টাকা জরিমানা-২ মাসের কারাদণ্ড
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে নকল শিশু খাদ্য ও জুস উৎপাদনকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মালিক দুই লাখ টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে লাকসাম পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার এস.এস ওয়ার্কশপের আড়ালে গোপনে পরিচালিত এ কারখানায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ এবং
সেনাবাহিনীর ক্যাপ্টেন সৈকত। সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানে ‘ডিঙ্কো’, ‘ম্যাংগো’, ‘আনিসা’, ‘ফ্রুটু’সহ বিভিন্ন নামের জুস, ফুড আচার, চাটনি, ‘শাহজালাল চাটনি’, ‘লেক্সাস বিস্কুট’, এমনকি ‘দুপ মশার কয়েল’-এর মতো ভুয়া পণ্য উদ্ধার করা হয়। এসব পণ্যে ব্যবহৃত হতো বিষাক্ত রং ও কেমিক্যাল, এবং মোড়কে থাকত নকল বিএসটিআই সিল। ইউএনও কাউছার হামিদ জানান, কারখানার মালিক রেজাউল করিম রতন ঢাকা চকবাজার থেকে নকল মোড়ক এনে এসব পণ্য উৎপাদন ও বাজারজাত করতেন। তিনি অভিযানের সময় নিজের অপরাধ স্বীকার করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এস.এস ওয়ার্কশপের আড়ালে এই ভেজাল পণ্য উৎপাদন কার্যক্রম চলছিল। অভিযানের পর উদ্ধারকৃত পণ্য ধ্বংস করে কারখানাটি সিলগালা করা হয়েছে এবং রতনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩