1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লায় তিন যানের সংঘর্ষে নিহত তিন,আহত পাঁচ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬৫৯ বার দেখা হয়েছে
কুমিল্লায় তিন যানের সংঘর্ষে নিহত তিন,আহত পাঁচ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও অটোর ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন। তাদের মধ্যে চার জনকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা কাজীবাড়ি ইউটার্নে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে দুই পুরুষ ও এক নারী রয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায় নাই। আহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার মহিশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), একই উপজেলার বাঙ্গড্ডার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম (২৭), আলী হোসেনের ছেলে অটোর চালক মাহবুবুল হক ও আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২)।
অটোচালক মাহবুবুল হক জানান, লাকসাম থেকে আসা ট্রাকটি বেপরোয়া গতিতে সিএনজিঅটোর সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। আমি পেছনে থাকা অবস্থায় সিএনজিঅটোকে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. হিলাল উদ্দিন আহাম্মদ জানান, লাকসাম থেকে চৌদ্দগ্রামগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চৌদ্দগ্রাম–নাঙ্গলকোটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিঅটোটি ট্রাকের নিচে চাপা প‌ড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চালায়।
তিনি জানান ,ঘটনাস্থল থেকে তিনটি যান জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ট্রাকের নিচে সিএনজিঅটো রিকশা ঢুকে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল