1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুবিতে ফের ছাত্রলীগের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু ও নজরুল হলের ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে ছাত্রলীগের হলের আধিপত্য নিয়ে ফের উভয় পক্ষের মধ্য পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এসময় ইট পাটকেল নিক্ষেপসহ দুপক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। দুই পক্ষের আরও বেশ কয়েকজন আহত হয়েছে। কুবি সাংবাদিক বিভাগের শিক্ষার্থী নাজনীন নৈশি বলেন, শনিবার দুপুর থেকে দুই হলের ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয় । ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে ইট-পাটকেল ছুড়ছে দুই পক্ষ।এতে ক্যাম্পাসেজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইটের আঘাতে উভয় হলের দশ জন শিক্ষার্থীর মাথা ফেটে গুরুতর আহত হয় এবং কয়েকজনের শরীরের বিভিন্ন অংশ জখম হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোকাদ্দেস -উল-ইসলাম বলেন, গতকাল রাতে সংঘর্ষের কথা শুনে আমি হলে আসি। এরপর প্রক্টোরিয়াল টিমকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের হলে নিয়ে এসে হলের ফটক বন্ধ করে দিই। এখন আবার শুনলাম ক্যাম্পাসের গেইটে পাল্টাপাল্টি হামলা চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের মারামারি কথা শুনে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। উল্লেখ্য যে, হলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এর আগে শুক্রবার রাতভর বঙ্গবন্ধু ও নজরুল হলের ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল