1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

এলাহাবাদ মহাবিদ্যালয়ের সভাপতি হলেন বিএনপির নেতা ব্যারিষ্টার রেজভিউল আহসান মুন্সী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২০৫ বার দেখা হয়েছে
এলাহাবাদ মহাবিদ্যালয়ের সভাপতি হলেন বিএনপির নেতা ব্যারিষ্টার রেজভিউল আহসান মুন্সী
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":2,"transform":4},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

এ আর আহমেদ হোসাইন:

কুমিল্লা দেবীদ্বার উপজেলার এলাহাবাদ মহাবিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি হলেন জেলা উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজভীউল আহসান মুন্সী। তিনি কুমিল্লা- ৪, দেবীদ্বারের চার বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর সুযোগ্য সন্তান। পরিছন্ন নেতৃত্বের অধিকারী ও বিশিষ্ট শিক্ষানুরাগী,বিএনপির এ নেতা ব্যারিষ্টার রেজভীউল আহসান মুন্সী যোগ্য প্রার্থী হওয়ায় কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাকে আগামী ছয় মাসের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিৌ (এডহক) সভপতি নির্বাচিত করেন। শুক্রবার( ১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. নুরুন্নবী আলম। তিনি বলেন-এ ম্যানেজিং (এডহক) কমিটিতে জেলা প্রশাসন থেকে তিন জনের নাম আসলে তাদের মধ্যে থেকে ১ জন কে মনোনীত করা হয়।
এদিকে ব্যারিষ্টার রেজভিউল আহসান মুন্সী সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন শ্রেণীর লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। এছাড়া এ কমিটিতে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করেন এলাহাবাদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, এ.কে.এম জহিরুল ইসলাম সরকার,শিক্ষক প্রতিনিধি মোঃ আতাউর রহমান ও অভিভাবক প্রতিনিধি হিসেবে মোঃ মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। ব্যারিষ্টার রেজভিউল আহসান মুন্সী ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে জানান, এ বিদ্যালয়টি দেবীদ্বার উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও জানান,আমি এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ অবকাঠামো উন্নয়নে এলাকাবাসীর ও সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি। এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান এর আদেশক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ নুরুন্নবী আলম এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল