1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন- ছাত্রদলের সম্পাদক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৫০ বার দেখা হয়েছে
উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন- ছাত্রদলের সম্পাদক
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুমিল্লা প্রতিনিধি

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগরে এক ধরনের মাফিয়াতন্ত্র কায়েম করেছেন। জুলাই-আগস্ট আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, তারও আগে যারা জেলে গিয়েছে, ৫ আগস্টের পর তাদেরকেই জেলে পাঠানো হয়েছে। পুরো বাংলাদেশ ইতিবাচক রাজনীতিতে থাকলেও কুমিল্লার মুরাদনগর কোনো ইতিবাচক রাজনীতিতে নেই।

আজ সোমবার কুমিল্লা কারাগারে মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আসিফ মাহমুদ নিজের পছন্দমতো মুরাদনগরকে পরিচালিত করছেন। ওই উপজেলার ছাত্রদলসহ অঙ্গসংগঠনের ১৩ জন নেতাকর্মী জেলহাজতে রয়েছেন। নাজিম মাহমুদকে গ্রেপ্তারের পর তার মা হার্ট অ্যাটাকে মারা গেছেন। যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাকেও গ্রেপ্তার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাকেও গ্রেপ্তার করা হয়েছে। এখানে একটি বিষয় খেয়াল করবেন, তিন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ককেই গ্রেপ্তার করা হয়েছে। আসিফ মাহমুদ খুনি হাসিনার মতো মুরাদনগরের মানুষের সাথে গাদ্দারি করছেন। গত ১৭ বছরে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, সেই মুরাদনগরের একজনও আজ কারাগারে নাই। তারা প্রকাশ্যে ঘোরাঘুরি করছেন, আসিফের বাবার সাথে ব্যবসা-বাণিজ্য করছেন। আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদে থেকে কীভাবে নির্বাচন করবেন? অনেকে বলছেন, তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করে নির্বাচন করবেন। এমন উপদেষ্টা নিয়ে সরকার কীভাবে নিরপেক্ষ থাকে?

তিনি বলেন, আসিফের মাফিয়াতন্ত্রের কারণে স্থানীয় ওসি ভয়ের মধ্যে আছেন। সে কারণে তিনি মামলা দিচ্ছেন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই ওসিকে প্রত্যাহার করা হয়।
এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল