1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইজারাদারের চাঁদাবাজির প্রতিবাদে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৫৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ইজারাদারের চাঁদাবাজির প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা।

শুক্রবার সকাল সাড়ে এগারোটায় থেকে ওই মহাসড়কের দেবীদ্বার অংশের পান্নারপুল হতে কংশনগর বাজার এলাকা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।

পরে পৌর প্রশাসন এবং পুলিশ সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়ে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা ।

দেবীদ্বার পৌর শ্রমীকলীগের সাধারণ সম্পাদক আল আমিন বলেন, পৌর সিএনজি ষ্টেশনের ইজারাদাররা অনেকদিন ধরে নিয়মের বাইরে গিয়ে দেবীদ্বার পৌর সভার বিভিন্ন পয়েন্টে সিএনজি ষ্ট্যান্ড ইজারাদারদের নিয়োগকৃত লাইনম্যনরা সিএনজির পাশাপাশি ব্যাটারি চালিত অটো-মিশুক থেকেও প্রতিদিন প্রতিবারে ২০-৪০ টাকা করে চাঁদা আদায় করে থাকে, যা সম্পূর্ন অৈেবধ। আর চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অকথ্য ভাষায় গালমন্দ ও চাবি, মোবাইল নিয়ে যাওয়া এবং মারধরের মত ঘটনাও ঘটায়। একটি অটো শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরাঘুড়ি করে তাই তাদের প্রতিটি পয়েন্টে চাঁদা গুনতে গিয়ে প্রায় ১৫০-২০০ টাকা অতিরিক্ত গুনতে হয়। যেখানে ব্যাটারি চালিত অটো-মিশুক এর জন্য কোন নির্ধরিত ষ্ট্যান্ড নাই এবং ইজারাও নাই সেই ক্ষেত্রে এই চাঁদা আদায় অবৈধ বলে তাদের দাবী।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহসড়কের দেবীদ্বার নিউ মার্কেট স্বাধীনতা চত্বরে এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমীকরা শ্লোগানে শ্লোগানে চাঁদাজদের বিরুদ্ধে প্রতিবাদি বাক্য ছুড়ে প্রসাশনের কাছে সুবিচার ও হয়ারানি বন্ধের দাবী জানায়।

এসময় শ্রমীকরা মিছিল করতে করতে রাস্তায় বসে পরে এবং প্রায় ঘন্টাব্যাপি অবরোধে কুমিল্লা সিলেট আঞ্চলিক সমহসড়কের দুই পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে তীব্র যানযটের সৃষ্টি হয়।

দেবীদ্বার পৌর শ্রমীকলীগের সাধারণ সম্পাদক আল আমিনের নেতৃত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমীক নেতা আব্দুল হালিম, কাজী বশির, রুবেল,মনির নজরুল প্রমুখ। এ সময় কয়েকশত ব্যাটারি চালিত অটো-মিশুক চালকরাও উপস্থিত ছিলেন।

পরে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনাস্থলে এস শ্রমীকদের দাবীর সাথে সহমত পোষন করে শ্রমীকদের আলোচনার মাধ্যমে এর সমাধান করবেন বলে আস্বস্থ করেন। এ সময় দেবীদ্বারের পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার আশিক উন নবী তালুকদার ইজারাদার ও শ্রমীক নেতাদের নিয়ে বসে এই সমস্যার দ্রæত সমাধানের উদ্যোগ নিবেন জানালে শ্রমীকরা অবরোধ তুলে নেয়।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল রহমান বলেন, ‘চাঁদা না দেওয়ার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা এ অবরোধ করে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন