1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৩৫১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় দেশীয় তৈরী পাইপগান ও ১ রাউন্ড কার্তুজ (গুলি)সহ মো:রবিউল আউয়াল টিপু(৩৫)নামের এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা(ডিবি)পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশে অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়া।পুলিশি সূত্রে জানা যায়-সোমবার রাতে জেলার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দক্ষিণ চুনারচর এলাকার হোমনা-টু-দুলালপুরগামী আনার ব্রীজের পাশে অভিযান চালিয়ে ওই ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত রবিউল আউয়াল হোমনা উপজেলার শরীফপুর গ্রামের নাছির উদ্দিন ওরফে পাশার পুত্র। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানান।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়া তিনি আরও জানান-ডিবি পুলিশ অস্ত্র উদ্ধার অভিযানে গেলে ডাকাতি করার উদ্দেশ্য প্রস্তুতি নিচ্ছে উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালালে ডাকাতদল ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পরে ডিবি পুলিশ আত্মরক্ষাতে পাল্টা গুলি ছুড়লে ডাকাত দল পালিয়ে যায়। পরে আহত অবস্থায় একজনকে অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ডিবি পুলিশ জানায়-গোপন সংবাদের ভিত্তিতে একটি সশস্ত্র ডাকাতদল ডাকাতি করার উদ্দেশ্যে হোমনা থানাধীন ঘাগুটিয়া ইউনিয়নের দক্ষিণ চুনারচর এলাকার হোমনা-টু-দুলালপুরগামী আনার ব্রীজের আশে পাশে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় ডিবি টিম বিশেষ অভিযান চালায়। এ সময় সশস্ত্র ডাকাত দলটি ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যেতে থাকে। তখন পুলিশও আত্যরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়তে থাকে। এক পর্যায়ে গুলির আওয়াজ ও পুলিশের বাঁশির আওয়াজ শুনে স্থানীয় লোকজন লাঠি-সোঠা নিয়ে এগিয়ে আসে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ডিবি পুলিশ ও থানা পুলিশ উক্ত ডাকাতদলকে গ্রেফতারের লক্ষ্যে তল্লাশী চালায়। তল্লাশীকালে একজন ব্যক্তিকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে। পরে তার কাছ থেকে ১টি পাইপগান (দেশীয় তৈরি অস্ত্র), ১ রাউন্ড তাজা কার্তুজ (গুলি),১টি লোহার তৈরি কাঠের বাট সংযুক্ত লম্বা দা উদ্ধার করা হয়।
তাৎক্ষনিকভাবে আহত মোঃ রবিউল আউয়াল টিপু (৩৫) কে স্থানীয় জনগনের সহযোগীতায় হোমনা উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে স্থনান্তর করেন। বতমানে আহত গ্রেফতারকৃত আসামী রবিউল আউয়াল টিপু (৩৫)কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় হোমনা থানায় গ্রেফতারকৃত আহত মোঃ রবিউল আউয়াল টিপু (৩৫) সহ তার সহযোগী পলাতক আসামীদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতিসহ ২টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন