1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ

চৌদ্দগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৭১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় স্ত্রী হত্যা মামলায় স্বামী মোয়াজ্জেম হোসেন ভুইঁয়া সুমন নামের একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবদুল্লাহ আল মামুন এই রায় দেন।ফাঁসির রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।মামলার এজাহারে জানা যায়,২০১২ সালে যৌতুকের জন্য আসামি সুমন তার স্ত্রী রোজিনা আক্তার রিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করে। এই সময় আসামী ভাই তৌহিদুল ইসলাম ফোন করে নিহতের পরিবারকে জানালে নিহতের পরিবার ও স্থানীয়রা গিয়ে আসামীকে পুলিশের কাছে হস্তান্তর করে নিহতের বোন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা করে।৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহনের পর আদালত আজ এই রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ