1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

দেবীদ্বারে স্কুল ছাত্রীসহ ২ কিশোরী ধর্ষনের অভিযোগে আটক ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৩৬১ বার দেখা হয়েছে

দেবীদ্বার(কুমিল্লা)প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে এক স্কুল ছাত্রীসহ দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে দেবীদ্বার থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
ধর্ষণের শিকার দুই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর ওই পৃথক দুটি ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেন।
বিয়ের প্রলোভনে দুই কিশোরী ধর্ষণের অভিযোগে মোঃ জুয়েল(২২) ও শাহরিয়ার আফজাল অপূর্ব(২০) নামে দুই ধর্ষককে গ্রেফতার পূর্বক মঙ্গলবার দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে। বাদী তার মামলার বিবরণীতে উল্লেখকরেন, দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের খাঁ বাড়ির মোঃ সোলেমানের পুত্র অটোরিক্সা চালক মোঃ জুয়েল(২২) প্রতিবেশী বড়আলমপুর মডেল হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী(১৬)’র সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত শনিবার (৭ জানুয়ারী) রাত ১০ টায় জুয়েল বিয়ের প্রলোভনে ওই স্কুল ছাত্রীকে নিয়ে বড়আলমপুর গ্রামের তার বন্ধু মোঃ বাবু খাঁনের বাড়ির একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে রাতভর ধর্ষণ করে। ওই ঘটনায় ১০ জানুয়ারী মঙ্গলবার ভিক্টিমের মা বাদী হয়ে দেবীদ্বার থানায় মামলা দায়ের করলে। (মামলা নং-০৫,তারিখ ১০/০১/২০২৩ইং।) পুলিশ অভিযান চালিয়ে মুরাদনগর থেকে মুরাদনগর থানা পুলিশের সহযোগীতায় জুয়েলকে আটক করেন।
অপর ঘটনার মামলার বাদী জানান,দেবীদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের হালিম ডিলারের বাড়ির আওলাদ হোসেনের পুত্র শাহরিয়ার আফজাল অপূর্ব (২০)’র সাথে তার কিশোরী (১৭)’ কণ্যার ফেইসবুকে পরিচয়সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৭ জানুয়ারী ঢাকা জেলার সাভার থানার নবীনগর বাসষ্ট্যাশন থেকে বিয়ের প্রলোভনে তার মেয়েকে ডেকে এনে ওইদিন সকাল ১১টায় মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর বাসষ্ট্যানের পাশে‘রংধনু আবাসিক হোটেল কক্ষে তুলে এবং রাতভর তাকে ধর্ষণ করে। এরপর গত রোববার (৮ জানুয়ারী) রাত ১১টায় দেবীদ্বার উপজেলার সংচাইল গ্রামের আজাদ মেম্বার (আমজাদ হোসেন)’র বাড়ির একটি কক্ষে রেখে আবারো ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে গত সোমবার (৯ জানুয়ারী) রাত ১ টায় ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে ধর্ষকসহ তার মেয়েকে উদ্ধার করে। এ ঘটনায় ভিক্টিমের মা’বাদী হয়ে দেবীদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা নং- ০৪, তারিখ ১০/০১/২০২৩ইং। দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন, উভয় ঘটনায় মামলা হয়েছে, মামলায় অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে কোর্ট হাজতে চালান করা হয়েছে। ভিক্টিম দুই কিশোরীকেও ডাক্তারী পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ