1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

কুমিল্লায় নানা আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

অনলাইন ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

‘থাকব ভালো,রাখব ভালো দেশ বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৮ ডিসেম্বর) কুমিল্লায় নানা আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। র‍্যালীতে জেলা প্রশাসন এবং জেলা পর্যায়ের কর্মকর্তা, অভিবাসন সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি, সাংবাদিক, বিদেশগামী কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার অংশীজন অংশগ্রহণ করেন।
র‍্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোহাম্মদ শাহাদাত হোসেন । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আফজাল হোসেন এবং কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ । অনুষ্ঠানমালার সঞ্চালনা এবং সার্বিক ব্যবস্থাপনা করেন তিনি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আছাদুল ইসলাম,ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা ম্যানেজার শুভাশীষ দেবনাথ, রামরু’র সিমস প্রকল্প ম্যানেজার মোঃ ইঞ্জামুল হক, জেলা কো-অর্ডিনেটর শান্তা সূত্রধর,ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সেন্টার-ইন-চার্জ মোঃ জাফর ঊল্লাহ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল্লার ব্যবস্থাপক আলোচনায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে প্রাপ্ত প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়। কুমিল্লা জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ২ জন পুরুষ ও ১ জন মহিলা অভিবাসীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া কুমিল্লা জেলার সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ব্যাংকের শাখাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিকালে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে বিদেশগামী কর্মীদের নিয়ে এক ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সন্ধায় শহরের প্রাণকেন্দ্র টাউনহল প্রাঙ্গণে হেল্ভেটাস বাংলাদেশের সহযোগিতায় গণনাটক এবং ভিডিও প্রদর্শণী অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ উদযাপনের অংশ হিসেবে গত ১৫ ডিসেম্বর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে বিদেশগামী কর্মীদের অংশগ্রহণে অভিবাসন চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান