1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

দেবীদ্বারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৩৬ তম শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৫৫ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ১৩৬ তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় এক আঢ়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে ওই শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর কুমিল্লা শাখা ব্যবস্থাপক নূরুল আলম মীরের সভাপতিত্ব ও শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর জনসংযোগ কর্মকর্তা মোঃ সামছুদ্দোহা (শিমু)র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি দেবীদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের উপদেস্টা সাংবাদিক এবিএম. আতিকুর রহমান বাশার, প্রভাষক সাইফুল ইসলাম শামিম, এসএ কলেজের সাবেক জিএস আব্দুল মান্নান মোল্লা, দেবীদ্বার পৌর ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, বিশিষ্ঠ ব্যাবসায়ী মো. বাবুল মিয়া প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক সময়োপযোগী এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমান সম্পন্ন ব্যাংকিং সেবা প্রদান করে প্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। অত্র অঞ্চলের উন্নয়নে এ ব্যাংক যথাসম্ভব বিনিয়োগ করবে বলে তিনি জানান। তিনি ব্যাংকের জনপ্রিয় আমানত এবং বিনিয়োগ প্রকল্প সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক দীর্ঘ ২২ বছর ধরে ইসলামী শরীয়াহ্ ভিত্তিক আধুনিক ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান করে আসছে।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান