1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ ৫ জন আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদরের পাঁচথুবী এলাকা হতে ২৫ বোতল ইস্কাপ, চাঁপাপুর এলাকা থেকে ০৬ কেজি গাঁজা ও দৌলতপুর চৌমুহনী এলাকা থেকে ০৬ কেজি গাঁজাসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১,সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১১ ডিসেম্বর ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৫ বোতল ইস্কাপ’সহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লা নগরীর টিক্কারচর গ্রামের বাহার মিয়া এর ছেলে মোঃ সাইমুন ইসলাম (২০) এবং সংরাইশ গ্রামের গিয়াসউদ্দিন এর ছেলে মোঃ সোহেল মিয়া (১৯)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়। পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১২ ডিসেম্বর ভোরে সদরের দৌলতপুর চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের জোড়ামেহের গ্রামের আব্দুল সাত্তার মিয়া এর ছেলে আতিক (২২)। পৃথক আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১,সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ১২ ডিসেম্বর সকালে সদরের চাঁপাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লা সদরের ঝাঁকুনীপাড়া গ্রামের মাছুম কবির এর ছেলে আজহার উদ্দিন নাহিদ (১৯) এবং একই গ্রামের জহির মিয়া এর মেয়ে রোকসানা আক্তার (২১)।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন